কুয়েট, চুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা ৬ আগস্ট

নবযাত্রা প্রতিবেদক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। কুয়েট, চুয়েট এবং রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় ৬ আগষ্ট।

কুয়েটের নেতৃত্বে এই সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েটের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে সেন্ট্রাল ভর্তি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সদস্য-সচিবসহ কুয়েটের ৫ জন এবং চুয়েট ও রুয়েটের ৪ জন করে সদস্যসহ সর্বমোট ১৩ জন সদস্য রয়েছেন। ইতোপূর্বে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের কুয়েট, চুয়েট ও রুয়েট এর ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা ও ভর্তি পরীক্ষার সব কার্যক্রম সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *