টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও প্রথম হলেন ফারজানা

নবযাত্রা ডেস্ক

অনন্য এক রেকর্ডবুকে নিজের নাম লিখেছেন ফারজানা হক পিংকি। নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আশা জাগিয়েও ৫ উইকেটে হেরে গেল বাংলাদেশ। ম্যাচে মাত্র ৮ রান করে আউট হয়ে যান টপঅর্ডার ব্যাটার ফারজানা। তবে ব্যাট হাতে উজ্জ্বল না হতে পারলেও রেকর্ডবুকে লিখেছেন নিজের নাম। ওয়ানডে ক্যারিয়ারে এক হাজার রানের ক্লাবে ঢুকে ইতিহাস গড়লেন এ ডানহাতি ব্যাটার। নারী ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করলেন তিনি।

শুক্রবার সকালে ওয়েলিংটনে শুরু হয় ম্যাচটি। প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। হাজারী ক্লাবে ঢুকতে এদিন ফারজানার প্রয়োজন ছিল মাত্র ৫ রানের। ২২ বলে ৮ রান করে এখন পিংকির সংগ্রহ ১০০৩ রান।

গত জানুয়ারি মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পিংকি প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এক হাজার রানের মাইলফলকে নাম লিখিয়েছিলেন। এখন টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও প্রথম হলেন ফারজানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *