নবযাত্রা ডেস্ক
তুরস্কের এক নারী এক মাসে দুবার গর্ভধারণের মতো বিরল ঘটনার জন্ম দিয়েছেন। তুরস্কের ইজমির প্রদেশের সেভিঙ্ক সেলিক নামে ওই নারী তুরস্কে প্রথমবারের মতো এ ঘটনার জন্ম দেন। তবে বিশ্বে এটি ১২তম ঘটনা।
সেভিঙ্ক সেলিক বলেন, আমার প্রথম ছেলে পেটে আসার ২২ দিনের মাথায় পরীক্ষা করে জানতে পারি আরেকটি সন্তান আমার পেটে এসেছে। ২০১৭ সালের ৬ অক্টোবর তাদের দুজনকেই একসঙ্গে প্রসব করি। দুজনেই এখন পর্যন্ত সুস্থ ও সবল আছে। এই নারীর প্রথম সন্তানের নাম পয়রাজ এবং দ্বিতীয় সন্তানের নাম আয়াজ।
এই শিশুরা যমজ বলে পরিচিত হলেও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তারা যমজ নয়, তাদের বলা হয় সুপারফেটেশন শিশু। সুপারফেটেশন হচ্ছে একটি গর্ভাবস্থার পর দ্বিতীয় ডিম্বাণুর নিষেক।