নবযাত্রা প্রতিবেদক
নারীরা একটু সুযোগ পেলেই অনেক দূর এগিয়ে যায়। তাদের এই এগিয়ে যাওয়াতে যদি পুরুষও পাশে দাঁড়ায় তাহলেই দেশকে ফিছনে ফিরে তাকাতে হবে না। নারী রাজনীতি, অর্থনীতি সকল ক্ষেত্রে পুরুষের সমান অবদান রেখে যাচ্ছেন। তাদের এ ছুটে চলা আরো একধাপ এগিয়ে দিয়েছে খান ফাউন্ডেশনের অপরাজিতা প্রকল্প।
গতকাল সোমবার কারিতাস চট্টগ্রামের কার্যালয়ে ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপপরিচালক শাহিনা সুলতানা একথা বলেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয় অনুষ্ঠিত বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক চট্টগ্রামের সহ-সভাপতি মাজেদা বেগম শিরুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক চট্টগ্রামের সাধারণ সম্পাদক বানাজা বেগম, সহ-সভাপতি এড. ফরিদা আক্তার। এসময় রাজনীতিতে ও জনপ্রতিনিধিত্বে ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে স্লাইড প্রেজেন্টেশন করেন মনিটরিং এন্ড ইভেল্যুয়েশন কো-অর্ডিনেটর মো. সায়েদুল ইসলাম মো. সায়েদুল ইসলাম বলেন, আমাদের প্রকল্পে প্রায় নয় হাজার তৃণমূল নারীনেত্রী আছে। এসময় আমরা ৫৪০টি ইউনিয়নের সম্মিলিত জনগোষ্ঠীতে নিয়ে কাজ করেছি। এসময় উপকারভুগীরা বলেন, একটা সময় ছিল আমরা ভালো করে গ্রামের রাস্তাই চিনতাম না। শহরতো দূরের কথা। এখন অপরাজিতার মাধ্যমে নিজেদের মাধ্যমে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। রাজনীতিতে অংশগ্রহণ করতে সবার সাথে মিলে মিশে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করছি। রাজনীতিতে নারীদের ৩৩% ক্ষমতায়নে আমরা বদ্ধপরিকর। এটি আমাদের অধিকারও। এছাড়া অনেক নারী অপরাজিতার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিও হয়েছেন। অপরাজিতা নারী নেটওয়ার্ক আমাদের দিক নিদর্শন।