নির্বাচন কমিশনকে সাহসী পদক্ষেপ নিতে হবে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

নবযাত্রা ডেস্ক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রেওয়াজ অনুযায়ী সবার মতামত নিতে সংলাপ করছে।

সংলাপে অংশ নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে সাহসী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে অবশ্যই সত্য বলতে হবে। বিএনপির ইসিকে বয়কটের বিষয়টি সামনে এনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এটি কঠিন সমস্যা, দেশের বিরাট একটি রাজনৈতিক দল বয়কট করে বেড়াচ্ছে। এটা সমস্যা। এর সমাধান করতে হবে।’

জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন ও মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যকে নিবন্ধন দেওয়ার অনুরোধ জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয় নির্বাচন ভবনে ইসির সঙ্গে নাগরিক ব্যক্তিত্বদের সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *