নবযাত্রা ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে পুতিনকে ‘খ্যাপাটে সান অব আ বিচ’ বলেই গালি দিয়েছেন বাইডেন।
পুতিনের কাছ থেকে সব সময়ই পারমাণবিক সংঘাত ও মানবতার হুমকি আছে এবং জলবায়ু পরিবর্তনের হুমকির কথাও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
তিনি আরও বলেন, পুতিন ও অন্যদের মতো নেতাদের কারণে এসব হুমকি তৈরি হচ্ছে। তহবিলদাতাদের ছোট একটি দলকে এসব কথা বলেন বাইডেন।
এর আগেও বাইডেন ২০২২ সালের জানুয়ারি মাসে ফক্স নিউজের হোয়াইট হাউসবিষয়ক সাংবাদিককে ‘সান অব আ বিচ’ বলে গালি দিয়েছেন।। মাইক্রোফোনে সেটি শোনা গিয়েছিল। সূত্র : রয়টার্স