বাকলিয়ায় গলায় গামছা
পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

নবযাত্রা প্রতিবেদক

বাকলিয়ায় গলায় গামছা পেঁচিয়ে মো. ফাহিম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে বাকলিয়ার বাস্তুহারা এলাকায় এ ঘটনা ঘটে। ফাহিম বাস্তুহারা এলাকার আবু তাহেরের ছেলে। সে দিনমজুরের কাজ করতো।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান বলেন, ফাহিম নিজ কক্ষে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে সেখান থেকে স্বজনরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *