নবযাত্রা ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সাংগঠনিক ৮ জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে রংপুর জেলা ও মহানগর, ফরিদপুর জেলা ও মহানগর, নওগাঁ, বরগুনা, পিরোজপুর এবং পাবনা জেলার আহ্বায়ক কমিটি।
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রংপুর জেলা: রংপুর জেলা বিএনপির ঘোষিত কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক ও আনিছুর রহমান লাকুকে সদস্য সচিব করে ৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রংপুর মহানগর: রংপুর মহানগরে সামসুজ্জামান সামু আহ্বায়ক এবং মাহফুজ-উন-নবী-ডনকে সদস্য সচিব করে ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ফরিদপুর জেলা: ফরিদপুর জেলায় সৈয়দ মোদাররেস আলী ইছা আহ্বায়ক এবং একেএম কিবরিয়া স্বপনকে সদস্য সচিব করে ১৯ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ফরিদপুর মহানগর: ফরিদপুর মহানগরে এএফএম কাইয়ুম জঙ্গী আহ্বায়ক এবং গোলাম মোস্তফা মিরাজকে সদস্য সচিব করে ১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নওগাঁ জেলা: নওগাঁ জেলায় আবুবকর সিদ্দিককে আহ্বায়ক এবং বায়েজিদ হোসেন পলাশকে সদস্য সচিব করে ৬ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বরগুনা জেলা: বরগুনা জেলায় মাহবুব আলম ফারুক মোল্লা আহ্বায়ক এবং তারিকুজ্জামান টিটুকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
পিরোজপুর জেলা: পিরোজপুর জেলা আলমগীর হোসেনকে আহ্বায়ক এবং গাজী ওহিদুজ্জামান লাভলুকে সদস্য সচিব করে ৩ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এবং
পাবনা জেলা: পাবনা জেলা কমিটির হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মাকসুদ রহমান মাসুদ খন্দকারকে সদস্য সচিব করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।