নবযাত্রা প্রতিবেদক
রেলস্টেশনের ¯œ্যাক্স এন্ড টি স্টলে বাসি বিরিয়ানি, রোল, কাটলেট, বার্গার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে পূর্বা লের বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর।
গতকাল সোমবার বিকেল ৪টার দিকে রেলওয়ে পূর্বা লের বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর এ অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি বলেন, এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের একটি দোকানে অভিযান পরিচালনা করি। সেখানে আমরা ওই যাত্রীর অভিযোগের সত্যতা পাই। দোকানে বাসি বিরিয়ানি ও রোল পাই। পরে দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পরে এ রকম খাবার আর পরিবেশন করবে না মর্মে অঙ্গীকার করলে তাকে দোকান খোলার অনুমতি দেয়া হয়।