নিজস্ব প্রতিবেদক
আমি এডুকেশন সেক্টর নিয়ে খুবই আগ্রহী। শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রধানমন্ত্রী ২০৪১ সালে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছেন। আর সেই উন্নত বাংলাদেশের রূপকার হলেন আপনারা। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আজকে আপনারা যারা অনুষ্ঠানে উপস্থিত আছেন তাদেরকে চ্যালেঞ্জের সাথে কাজ করতে হবে। কারণ ভালো ব্যবস্থাপনার মাধ্যমেই বাস্তবায়ন প্রক্রিয়া অনেক সুন্দর ও সহজ হয়ে উঠবে।
গতকাল সকালে এসডিজি-৪, এডুকেশন সেক্টর প্ল্যান বাস্তবায়নে শিক্ষা সেক্টর সম্পর্কে নির্দেশিত নীতি ও কৌশল সম্পর্কিত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সরকারের যথাযথ উদ্যোগ গ্রহণ ও কর্ম প্রক্রিয়া গ্রহণে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে গণসাক্ষরতা অভিযান ও ইউনেস্কো ঢাকা অফিসে আয়োজনে এবং স্থানীয় আয়োজক সংস্থা জেএসইউএস’র ব্যবস্থাপনায় নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে কর্মশালায় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে ওয়ার্কসপে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ এলাহী, বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) ড. মো. শফিকুল ইসলাম ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডেপুটি সেক্রেটারি আ ন ম তরিকুল ইসলাম।
উন্নয়নসংগঠক জালাল উদ্দিনের স ালনায় প্রথম পর্বে প্রেজেন্টেশান উপস্থাপন করেন সাবেক সচিব শ্যামল কান্তি ঘোষ, কনসালটেন্ট ড. জিয়াউস সবুর এবং গণসাক্ষরতা অভিযানের ডেপুটি ডিরেক্টর কে এম এনামুল হক। দ্বিতীয় পর্বে দলভিত্তিক কাজের উপস্থাপনা শেষে ইউনেস্কো ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার শিরিন আক্তার এবং জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীন অভিমত ও ধন্যবাদ জ্ঞাপন করেন।