নজরুল ইসলাম ভুঁইয়া
স্বাধীনতার ঘোষক তুমি
ঘোষণার গায়ক,
বীর বাঙালির হিরো তুমি
মুক্তিযুদ্ধের নায়ক।
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তুমি
আধুনিক বাংলাদেশের রূপকার,
বীর বাঙালির চেরাগ তুমি
নয় রূপকথার।
তুমি মুক্তিযুদ্ধের সিপাহসালার
লও লও লও সালাম।
তুমি মহান মুক্তিযুদ্ধা
এক নং সেক্টর কমান্ডার
জেড ফোর্সের অধিনায়ক তুমি
পেয়েছো পদক, পেয়েছো সম্মান।
তুমি অস্ত্র হাতে যুদ্ধ করে
শত্রু করেছো পরাজয়
হয়েছো তুমি দুর্জয়
স্বাধীন দেশে স্বাধীন বেশে
বীরদর্পে মহাবীর সেজে
হয়েছো বীর উত্তম।
তুমি স্বাধীন পতাকা করেছো জয়।
স্বাধীনতার বাণী রচিত হয়েছে
তোমার ২৫ মার্চের উই রিভোল্ট ঘোষণায়
তুমি মহান বীর হও নি ক্লান্ত
শ্রেষ্ঠ বীর তুমি রণে দাও নি ক্ষান্ত।
তারিখঃ শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ইং
১২ ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ
১৮ মহররম, ১৪৪৩ হিজরী