হঠাৎ বন্ধ ফেসবুক ও ইনস্টাগ্রাম!

নবযাত্রা ডেস্ক

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে হঠাৎ করেই মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না। স্থানীয় সময় রাত ৯ টার পর থেকে ফেসবুকে লগইন করা যাচ্ছে না বলে বেশ কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেছেন। এমনকি যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান। ফক্স নিউজের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা হচ্ছে। হঠাৎ করে পূর্ব ঘোষণা ব্যতীত এই সমস্যা হ্ওয়ায় ব্যবহারকারীরা চিন্তায় পড়ে যায় এবং এইসব সাইটগুলো হ্যাক হয়েছে মনে করে অনেকে উদ্বিঘ্ন হয়ে যায়। ওয়েবসাইটের কার্যক্রম শনাক্তের ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর ও ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে। এ বিষয়ে ফেসবুক এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *