১৩ মে চট্টগ্রাম কলেজের
প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলন
নেভি কনভেনশন হলে

নবযাত্রা প্রতিবেদক

ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ১৩ মে নগরীর টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুনর্মিলন উদযাপন কমিটির আহŸায়ক প্রকৌশলী আলী আহম্মেদ।

স্মৃতিচারণ, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, প্রীতিভোজসহ বিভিন্ন ইভেন্ট থাকবে পুনর্মিলনীতে।

চট্টগ্রাম কলেজের রেড বিল্ডিংয়ে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে। পাশাপাশি পপৎঁ.ধমধসরবাবহঃ.ড়ৎম লিংকে ঢুকে অনলাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহীরা। অংশগ্রহণ ফি ১ হাজার টাকা এবং স্বামী বা স্ত্রী ৫০০ টাকা। এছাড়া ৫ মে পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

প্রকৌশলী আলী আহম্মেদ বলেন, এ পুনর্মিলনীর মাধ্যমে আমরা আবার সংগঠিত হতে চাই। প্রাক্তন শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখতে চান।

তিনি বলেন, এ পুনর্মিলনী থেকে অর্থ সাশ্রয় করে আমরা একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি। পুনর্মিলনীর পরে সবার মতামতের ভিত্তিতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্যসচিব এসএম আবু তৈয়ব, চট্টগ্রাম চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আমীর হুমায়ুন চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *