ইরানের সম্পদ ছাড়ে নরম অবস্থান যুক্তরাষ্ট্রের? ভিন্নমত ওয়াশিংটনের

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র নরম অবস্থান নিয়েছে এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে এ নিয়ে এখনো স্পষ্ট অবস্থান জানায়নি ওয়াশিংটন।

কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছাড়ের বিষয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে আল-জাজিরা। ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে তারা জানায়, এই ইস্যুতে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় ইরান আলোচনায় অংশ নিতে সম্মত হয়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স একই ধরনের তথ্য প্রকাশ করলেও বিষয়টি অস্বীকার করে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসন জানায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়নি।

উল্লেখ্য, আলোচনার আগে তেহরানের পক্ষ থেকে উপস্থাপিত ১০ দফা প্রস্তাবের মধ্যে অন্যতম ছিল বিদেশে জব্দ থাকা সম্পদ মুক্ত করার দাবি। এই ইস্যুই বর্তমানে দুই দেশের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্লেষকরা মনে করছেন, সম্পদ ছাড়ের প্রশ্নে সমঝোতা হলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা কিছুটা কমতে পারে, তবে দ্বিপাক্ষিক অবিশ্বাস এখনো বড় বাধা হয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *