নিজস্ব প্রতিবেদক
বরিশালের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী প্রবর্তিত ‘গিয়াস মিলন নাট্যপদক ২০২৩’ পেয়েছেন নাট্যসংগঠন অরিন্দম নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বাবু।
বুধবার সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডে শব্দাবলী স্টুডিও থিয়েটার মিলনায়তনে তাকে এ পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। শব্দাবলীর সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত ছড়াকার, লেখক তপংকর চক্রবর্তী। নাট্যকার অনিমেশ সাহা লিটুর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শব্দাবলীর সাধারণ সম্পাদক মেহেদী সজল। উল্লেখ্য ২০১৫ সাল থেকে শব্দাবলী প্রতিবছর একজনকে মঞ্চ নাটকে বিশেষ অবদানের জন্য পদক প্রদান করে।-বিজ্ঞপ্তি