নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে আজ। তবে শনিবার থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম অঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চট্টগ্রামে আজ উত্তর/ উত্তর-পূর্ব দিক হতে ঘণ্টায় ১০-১২ কি. মি বেড়ে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও আগামীকালের সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৫টা ৫৮ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ৩টা ১০ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৯টা ৫৮মিনিটে। দ্বিতীয় ভাটা দুপুর ৩টা ৩৭ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৯টা ৫৬ মিনিটে।